দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, কেবল ভিন্নমতের কারণেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল এবং এই ঘটনাটি ফ্যাসিবাদের একটি চরম উদাহরণ।
মঙ্গলবার (৬ অক্টোবর) আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৭ বছর পূর্তি উপলক্ষে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে দেশের অ্যাটর্নি জেনারেল এই মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, হত্যা মামলাটির দ্রুত শুনানির দায়িত্ব মূলত আসামিপক্ষের। তবে চূড়ান্ত শুনানিতে সব আসামির সাজা বহাল রাখার চেষ্টা থাকবে।
আলোচিত এ হত্যা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। বিচারিক আদালতের রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে নিম্ন আদালতে ২৫ আসামির সাজা হলেও সাত বছর পরও মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। বর্তমানে আপিল বিভাগে মামলাটির চূড়ান্ত শুনানির অপেক্ষা চলছে।
মামলার রায়ে হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, শুধু ভিন্নমতের কারণে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। নিজেদের বুয়েটের মেধাবী শিক্ষার্থী দাবি করা অভিযুক্তরা এ নির্মম হত্যাকাণ্ডের দায় এড়াতে পারবেন না।
কে